বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতির লক্ষ্যে নারায়ণগঞ্জে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টায় নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ পরীক্ষার বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিভাগীয় পদোন্নতি পরীক্ষার অংশ হিসেবে প্রার্থীদের ক্যাম্প প্রশিক্ষণ পরিদর্শন, প্যারেড, সাক্ষাৎকার, চাকরির খতিয়ান এবং পুরস্কার নম্বরসহ বিভিন্ন বিষয়ে মূল্যায়ন করা হয়।

এ পরীক্ষায় কনস্টেবল থেকে নায়েক ও এটিএসআই, নায়েক থেকে এএসআই (সশস্ত্র), এএসআই (সশস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) এবং এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতির জন্য অংশগ্রহণকারী প্রার্থীদের বিভিন্ন বিষয়ে পরীক্ষা নেওয়া হয়।

নারায়ণগঞ্জ জেলায় অনুষ্ঠিত বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর পরীক্ষা বোর্ডের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা।

পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম; ঢাকা ক্রাইম অ্যান্ড অপস্ ও ট্রাফিক দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এবং নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সের আরআই মো. আব্দুল কাদের।

পরীক্ষার মাধ্যমে যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে সংশ্লিষ্ট পদে পদোন্নতির জন্য প্রার্থীদের মূল্যায়ন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ