বি পি নিউজ ২৪

AI ও টেকসই উন্নয়নে দক্ষ হতে হবে তরুণদের: বিকেএমইএ সভাপতি

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

AI ও টেকসই উন্নয়নে দক্ষ হতে হবে তরুণদের: বিকেএমইএ সভাপতি

পেশাগত জীবনে সফলতা অর্জনের জন্য শিক্ষার্থীদের সততা, নিষ্ঠা, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)-এর সভাপতি মোহাম্মদ হাতেম। একই সঙ্গে ভবিষ্যতের শিল্পখাতের চাহিদা বিবেচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও টেকসই উন্নয়ন (Sustainability) বিষয়ে জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (DIU) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত ‘DIU Textile Grand Carnival’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, কর্মজীবনে প্রতিটি দায়িত্বকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করতে হবে। যে কাজই করা হোক না কেন, সেটিতে পূর্ণ মনোযোগ, আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতা থাকা প্রয়োজন। নিজের কাজের প্রতি যত্নশীল হওয়ার পাশাপাশি নিজেকেও গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে দক্ষতা উন্নয়নে মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।

মোহাম্মদ হাতেম বলেন, পরিবর্তনশীল বিশ্বে টিকে থাকতে শিক্ষার্থীদের প্রচলিত জ্ঞানের পাশাপাশি প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন করতে হবে। বিশেষ করে AI ও Sustainability সম্পর্কে জ্ঞান ভবিষ্যৎ কর্মক্ষেত্রে তাদের এগিয়ে রাখবে। তরুণ প্রজন্মই দেশের শিল্পখাতের ভবিষ্যৎ নেতৃত্ব দেবে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে টেক্সটাইল শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সময়কাল তিন মাস থেকে বাড়িয়ে ছয় মাস করার আহ্বান জানান বিকেএমইএ সভাপতি। তাঁর মতে, দীর্ঘ সময় শিল্পপ্রতিষ্ঠানে কাজের সুযোগ পেলে শিক্ষার্থীরা বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে আরও ভালোভাবে ধারণা নিতে পারবেন এবং তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতাও অর্জন করতে পারবেন।

শিক্ষার্থীদের শিল্পভিত্তিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ বাড়াতে বিকেএমইএর সদস্য কারখানাগুলোতে ইন্টার্নশিপের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার এম. আর. কবির, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. এম. শামসুল আলম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ চৌধুরীসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

AI ও টেকসই উন্নয়নে দক্ষ হতে হবে তরুণদের: বিকেএমইএ সভাপতি

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ