বি পি নিউজ ২৪

বৃষ্টির কারণে সানরাইজ ফুটবল ফাইনাল স্থগিত

বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে নারায়ণগঞ্জের আলীরটেক ইউনিয়নের পুরান গোগনগর সানরাইজ ফুটবল টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা আয়োজন সম্ভব না হওয়ায় আয়োজকরা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।

এদিকে, ফাইনাল ম্যাচকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ত্রিধারা প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান আক্তারুজ্জামানের। তবে আবহাওয়াজনিত কারণে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত না হওয়ায় পুরো আয়োজনেও পরিবর্তন এসেছে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ফাইনাল ম্যাচের পরবর্তী তারিখ ও সময় পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

ফাইনাল ম্যাচটি ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে আপাতত অপেক্ষায় থাকতে হচ্ছে খেলাপ্রেমীদের।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

বৃষ্টির কারণে সানরাইজ ফুটবল ফাইনাল স্থগিত

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে নারায়ণগঞ্জের আলীরটেক ইউনিয়নের পুরান গোগনগর সানরাইজ ফুটবল টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা আয়োজন সম্ভব না হওয়ায় আয়োজকরা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।

এদিকে, ফাইনাল ম্যাচকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ত্রিধারা প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান আক্তারুজ্জামানের। তবে আবহাওয়াজনিত কারণে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত না হওয়ায় পুরো আয়োজনেও পরিবর্তন এসেছে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ফাইনাল ম্যাচের পরবর্তী তারিখ ও সময় পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

ফাইনাল ম্যাচটি ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে আপাতত অপেক্ষায় থাকতে হচ্ছে খেলাপ্রেমীদের।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ