বি পি নিউজ ২৪

নুরুল ইসলাম লাভলুর মৃত্যুতে জাতীয় ছাত্রশক্তির নেতা আমিনুল ইসলামের শোক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নুরুল ইসলাম লাভলুর মৃত্যুতে জাতীয় ছাত্রশক্তির নেতা আমিনুল ইসলামের শোক

কাশীপুর ইউনিয়ন বিএনপি নেতার মৃত্যুতে আমিনুল ইসলামের শোক

কাশীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম লাভলু আর নেই। চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

নুরুল ইসলাম লাভলুর মৃত্যুতে গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছেন জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক এবং কাশীপুর ইউনিয়নের এনসিপির চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম।

এক শোকবার্তায় আমিনুল ইসলাম মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

শোকবার্তায় তিনি মহান আল্লাহর কাছে নুরুল ইসলাম লাভলুর জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দানের জন্য দোয়া করেন। পাশাপাশি তার পরিবার ও স্বজনদের এই অপূরণীয় ক্ষতি ও শোক কাটিয়ে ওঠার শক্তি দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

নুরুল ইসলাম লাভলুর মৃত্যুতে জাতীয় ছাত্রশক্তির নেতা আমিনুল ইসলামের শোক

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

কাশীপুর ইউনিয়ন বিএনপি নেতার মৃত্যুতে আমিনুল ইসলামের শোক

কাশীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম লাভলু আর নেই। চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

নুরুল ইসলাম লাভলুর মৃত্যুতে গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছেন জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক এবং কাশীপুর ইউনিয়নের এনসিপির চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম।

এক শোকবার্তায় আমিনুল ইসলাম মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

শোকবার্তায় তিনি মহান আল্লাহর কাছে নুরুল ইসলাম লাভলুর জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দানের জন্য দোয়া করেন। পাশাপাশি তার পরিবার ও স্বজনদের এই অপূরণীয় ক্ষতি ও শোক কাটিয়ে ওঠার শক্তি দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ