নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৪
নারায়ণগঞ্জের সাত থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধ ও মামলায় জড়িত থাকার অভিযোগে মোট ১৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন মাদকসেবী—সংখ্যা ৯৮ জন।
সোমবার (৫ অক্টোবর) জেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী এসব অভিযান পরিচালনা করা হয়। পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৮ জন, মাদক ব্যবসায়ী ৬ জন, মাদকসেবী ৯৮ জন, ছিনতাইকারী ২ জন, চোর ১ জন, ডাকাত ৭ জন, পরোয়ানাভুক্ত ১৮ জন, নিয়মিত মামলার আসামি ১১ জন এবং অন্যান্য আইনে ৩ জন রয়েছেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে ৮ মাদকসেবী, নিয়মিত মামলার ২ আসামি ও পরোয়ানাভুক্ত ২ জনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ৪২ জনকে। তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ সদস্য, ২১০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী, ২৮ মাদকসেবী, এক চোর, পরোয়ানাভুক্ত ৫ জন, নিয়মিত মামলার ২ আসামি এবং অন্যান্য আইনে ৩ জন রয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযানে ১৮ মাদকসেবী, ২ ছিনতাইকারী ও পরোয়ানাভুক্ত ৩ জনসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে বন্দর থানা পুলিশের অভিযানে ২২ মাদকসেবী ও পরোয়ানাভুক্ত ৪ জনসহ মোট ২৬ জন গ্রেপ্তার হন।
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ সদস্য, ৫ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী, ১৪ মাদকসেবী, ৬ ডাকাত, পরোয়ানাভুক্ত ৪ জন এবং নিয়মিত মামলার ২ আসামি রয়েছেন।
রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন ১৮ জন। তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ সদস্য, ৯৫ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা ও এক গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী, ৮ মাদকসেবী এবং নিয়মিত মামলার ৫ আসামি রয়েছেন।
এ ছাড়া আড়াইহাজার থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্য ও এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন