শিশুদের অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে নারায়ণগঞ্জে শিশু অধিকার দিবস-২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়। একই সময়ে দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকেও সংশ্লিষ্টরা ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নারায়ণগঞ্জের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, শিশুদের সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে তাদের বেড়ে ওঠার জন্য অনুকূল পরিবেশ তৈরি করা জরুরি। শুধু শিক্ষার সুযোগ নিশ্চিত করলেই হবে না, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সৃজনশীল প্রতিভা বিকাশের ক্ষেত্রেও শিশুদের পর্যাপ্ত সুযোগ দিতে হবে।
তিনি বলেন, শিশুরাই আগামী দিনের দেশ পরিচালনার দায়িত্ব নেবে। তাই তাদের সুস্থ, স্বাভাবিক ও সুন্দরভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করা পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব।
শিশুদের অধিকার সংরক্ষণের পাশাপাশি তাদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির ওপরও গুরুত্ব দেন জেলা প্রশাসক। তিনি বলেন, পরিবেশ রক্ষায় ছোটবেলা থেকেই শিশুদের সচেতন করে গড়ে তোলা প্রয়োজন। বড়দের যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার বিষয়ে সচেতনতা তৈরিতেও শিশুদের সম্পৃক্ত করা যেতে পারে।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুদের নিরাপত্তা, অধিকার ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বিত ভূমিকা প্রয়োজন। শিশুদের শিক্ষাজীবনকে কেবল পাঠ্যবই ও পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, সংস্কৃতি এবং সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে হবে।
বক্তারা আরও বলেন, শিশুদের সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ বাড়ানো হলে তাদের মেধা ও মননের বিকাশ ঘটবে। একই সঙ্গে তারা দায়িত্বশীল, মানবিক ও সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার সুযোগ পাবে।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, সিভিল সার্জন ডা. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাইমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নূর খান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ভিকারুন্নেসা বেগম, মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক জাবেদ আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন