বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে গণশুনানিতে মানুষের নানা অভিযোগ শুনলেন ডিসি রায়হান কবির

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে গণশুনানিতে মানুষের নানা অভিযোগ শুনলেন ডিসি রায়হান কবির

প্রশাসনের কাছে সরাসরি নিজেদের নানা সমস্যা ও অভিযোগ তুলে ধরেছেন নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ। বুধবার (৭ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত গণশুনানিতে এসব অভিযোগ শোনেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গণশুনানিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ভুক্তভোগীরা অংশ নেন। এ সময় তারা জমিজমা-সংক্রান্ত বিরোধ, নামজারি, খাজনা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, রাস্তাঘাটের সমস্যা, জলাবদ্ধতাসহ বিভিন্ন বিষয়ে তাদের অভিযোগ ও সমস্যার কথা তুলে ধরেন।

জেলা প্রশাসক মো. রায়হান কবির উপস্থিত নাগরিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য জানার পাশাপাশি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

গণশুনানিতে জেলা প্রশাসক বলেন, এটি শুধু নিয়মরক্ষার কোনো আনুষ্ঠানিকতা নয়; বরং সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের সরাসরি যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। জনগণ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত সরকারি সেবা পেতে পারেন, সেটিই প্রশাসনের মূল লক্ষ্য।

তিনি বলেন, গণশুনানিতে পাওয়া প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে। সংশ্লিষ্ট দফতরের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নাগরিকদের সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

গণশুনানিতে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে গণশুনানিতে মানুষের নানা অভিযোগ শুনলেন ডিসি রায়হান কবির

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

প্রশাসনের কাছে সরাসরি নিজেদের নানা সমস্যা ও অভিযোগ তুলে ধরেছেন নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ। বুধবার (৭ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত গণশুনানিতে এসব অভিযোগ শোনেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গণশুনানিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ভুক্তভোগীরা অংশ নেন। এ সময় তারা জমিজমা-সংক্রান্ত বিরোধ, নামজারি, খাজনা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, রাস্তাঘাটের সমস্যা, জলাবদ্ধতাসহ বিভিন্ন বিষয়ে তাদের অভিযোগ ও সমস্যার কথা তুলে ধরেন।

জেলা প্রশাসক মো. রায়হান কবির উপস্থিত নাগরিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য জানার পাশাপাশি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

গণশুনানিতে জেলা প্রশাসক বলেন, এটি শুধু নিয়মরক্ষার কোনো আনুষ্ঠানিকতা নয়; বরং সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের সরাসরি যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। জনগণ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত সরকারি সেবা পেতে পারেন, সেটিই প্রশাসনের মূল লক্ষ্য।

তিনি বলেন, গণশুনানিতে পাওয়া প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে। সংশ্লিষ্ট দফতরের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নাগরিকদের সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

গণশুনানিতে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ