শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামের দৃষ্টিভঙ্গি যথাযথভাবে তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, সহসভাপতি হারুন ভাই তাঁর বক্তব্যে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে ইসলামের দৃষ্টিভঙ্গির বিষয়টি উল্লেখ করেছেন। অথচ অনেক সময় এ বিষয়ে যথাযথ আলোচনা হয় না এবং সাধারণ মানুষের সামনে ইসলামের নির্দেশনাগুলো তুলে ধরা হয় না।
আবদুল জব্বার আরও বলেন, বাংলাদেশের বিপুলসংখ্যক মানুষ কায়িক শ্রম ও উৎপাদনমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে জীবিকা নির্বাহ করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে শ্রম ও উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত। তাই এই বিশাল জনগোষ্ঠীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তাদের সমস্যাগুলো সমাজের সামনে তুলে ধরতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।
তিনি আশা প্রকাশ করেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনকে এগিয়ে নিতে এবং তাদের দাবি-দাওয়া তুলে ধরতে আগামী দিনে ‘শ্রমিক বার্তা’ আরও শক্তিশালী ভূমিকা পালন করবে। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন