নাগরিক আন্দোলনের প্রতিশব্দ এ বি সিদ্দিক, নারায়ণগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা
মুক্তিযুদ্ধে অংশগ্রহণ থেকে শুরু করে নাগরিক অধিকার প্রতিষ্ঠা, পরিবেশ সংরক্ষণ ও নগরীর নানা সমস্যা সমাধানের দাবিতে দীর্ঘদিনের সক্রিয় ভূমিকা—বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অবদানের জন্য নারায়ণগঞ্জে অ্যাডভোকেট এ বি সিদ্দিককে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাঁর দীর্ঘ সংগ্রামী পথচলার কথা তুলে ধরে বক্তারা বলেছেন, মানুষের অধিকার ও নগরীর স্বার্থে নিরলসভাবে কাজ করে এ বি সিদ্দিক এখন নাগরিক আন্দোলনের প্রতিশব্দে পরিণত হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) রাতে নগরীর ডিআইটি এলাকায় আলী আহমদ চুনকা পৌর মিলনায়তনে এ নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে তাঁর সামাজিক ও নাগরিক আন্দোলনে দীর্ঘদিনের অবদানের প্রতি সম্মান জানান।
সংবর্ধনা পাওয়া অ্যাডভোকেট এ বি সিদ্দিক নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি এবং জেলা ন্যাপের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এফবিসিসিআইয়ের প্রশাসক ও বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দিদারুল আলম এবং ন্যাপের কেন্দ্রীয় নেতা পরিতোষ দেবনাথ।
অনুষ্ঠানে বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, জেলা গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ এবং জেলা উদীচীর সভাপতি জাহিদুল হক দীপুসহ অন্যরা।
বক্তারা বলেন, ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য না দিয়ে সারা জীবন মানুষের অধিকার ও নারায়ণগঞ্জের নাগরিক স্বার্থ রক্ষায় কাজ করেছেন এ বি সিদ্দিক। বয়স ৮০ বছর হলেও নগরীর বিভিন্ন সমস্যা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তিনি এখনো সোচ্চার। তাঁর দীর্ঘদিনের আন্দোলন ও প্রতিবাদী ভূমিকা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় বলে মন্তব্য করেন তাঁরা।
নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে তাঁর ভূমিকার কথা তুলে ধরে বক্তারা চাষাঢ়ার ডাকবাংলো ও পুলিশ ফাঁড়ি সরিয়ে রাস্তা সোজা করার দাবিতে আন্দোলন এবং খানপুরে কনটেইনার পোর্ট স্থাপনের উদ্যোগের বিরোধিতার প্রসঙ্গ উল্লেখ করেন। তাঁদের মতে, এসব উদ্যোগের মধ্য দিয়ে নাগরিক সুবিধা ও জনস্বার্থ রক্ষায় এ বি সিদ্দিকের দৃঢ় অবস্থান স্পষ্ট হয়েছে।
বক্তারা আরও বলেন, নানা হুমকি-ধমকি সত্ত্বেও নারায়ণগঞ্জবাসীর স্বার্থে আন্দোলন চালিয়ে গেছেন তিনি। অন্যায়ের প্রতিবাদ এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে কখনো পিছু হটেননি। তাঁর মতো আরও নাগরিক আন্দোলনকর্মী তরুণ প্রজন্মের মধ্যে গড়ে উঠলে নগরীর সমস্যা সমাধান ও মানুষের অধিকার রক্ষার আন্দোলন আরও শক্তিশালী হবে।
সংবর্ধনার জবাবে অ্যাডভোকেট এ বি সিদ্দিক নগরীর অন্যতম প্রধান সমস্যা যানজট নিরসনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, নাগরিক সমস্যার টেকসই সমাধানের জন্য সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নগরীর উন্নয়ন ও জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপরও গুরুত্ব দেন তিনি।

রোববার, ১১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন