বি পি নিউজ ২৪

রূপগঞ্জে নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আদালতে সাগরের স্বীকারোক্তি

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রূপগঞ্জে নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আদালতে সাগরের স্বীকারোক্তি

রূপগঞ্জে রাবেয়া হত্যা মামলায় গ্রেপ্তার সাগর, আদালতে স্বীকারোক্তি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাবেয়া খাতুন (৪০) হত্যা মামলায় সারোয়ার জাহান সাগর (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে রাবেয়াকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছেন তিনি। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সাগর।

গ্রেপ্তার সাগর চাঁপাইনবাবগঞ্জের নাচোল এলাকার আব্দুর রহিমের ছেলে। তিনি রূপগঞ্জে বসবাস করে রাজমিস্ত্রির শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, গত ৫ অক্টোবর দুপুর ২টার দিকে রূপগঞ্জের জলসিঁড়ি আবাসন প্রকল্পের ১২ নম্বর সেক্টরের লেকপাড়ের ঝোপ থেকে রাবেয়ার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ভোলা সদর উপজেলার চর রমেশ এলাকার শামসুদ্দিনের স্ত্রী। রূপগঞ্জের নাওড়া গ্রামে ভাড়া বাসায় থেকে জলসিঁড়ি আবাসন প্রকল্পের ১১ নম্বর সেক্টরের একটি বাসায় রান্নার কাজ করতেন তিনি।

এর আগে গত ৪ অক্টোবর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে কাজ শেষে বাসায় ফেরার জন্য বের হন রাবেয়া। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরদিন তাঁর মরদেহ উদ্ধারের খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে পরিচয় শনাক্ত করেন।

এ ঘটনায় রাবেয়ার ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সাগরকে শনাক্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ। পরে গত ৮ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন কাজ শেষে একা বাড়ি ফেরার সময় রাবেয়ার পিছু নেন সাগর। পরে নির্জন স্থানে তাঁকে আঘাত করে রাস্তার পাশের ঝোপে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন বলে অভিযোগ রয়েছে।

মামলার তদন্তে আলামত হিসেবে সাগরের একটি টি-শার্ট ও লুঙ্গি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তদন্ত ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ১১ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আদালতে সাগরের স্বীকারোক্তি

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ