বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযান, দুই যানবাহনকে জরিমানা

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযান, দুই যানবাহনকে জরিমানা

নারায়ণগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযান, দুই যানবাহনকে জরিমানা

নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে দুটি যানবাহনকে মোট ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে শব্দদূষণ সৃষ্টিকারী দুটি হর্ন জব্দ করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তারিফ আল তাওহীদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন সদর থানা পুলিশের সদস্য এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী সংশ্লিষ্ট যানবাহন দুটিকে জরিমানা করা হয়। অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার।

শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযান, দুই যানবাহনকে জরিমানা

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযান, দুই যানবাহনকে জরিমানা

নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে দুটি যানবাহনকে মোট ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে শব্দদূষণ সৃষ্টিকারী দুটি হর্ন জব্দ করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তারিফ আল তাওহীদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন সদর থানা পুলিশের সদস্য এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী সংশ্লিষ্ট যানবাহন দুটিকে জরিমানা করা হয়। অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার।

শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ