তোলারাম কলেজকে আমরা হৃদয়ে ধারণ করি: এমপি আবুল কালাম
তোলারাম কলেজের সঙ্গে নিজের ও অসংখ্য সাবেক শিক্ষার্থীর জীবনের স্মৃতি জড়িয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। কলেজটির ৯০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী উৎসব আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ মিলনায়তনে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসবে অংশ নিতে নিবন্ধন করতে এসে এসব কথা বলেন আবুল কালাম।
তিনি বলেন, তোলারাম কলেজকে তাঁরা হৃদয়ে ধারণ করেন। তাঁদের প্রত্যেকের জীবনের নানা স্মৃতি এ শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘিরে রয়েছে। একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে কলেজের ৯০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ হবে—এটাই তাঁর প্রত্যাশা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও পুনর্মিলনী উৎসব কমিটির আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব।
এ সময় উপস্থিত ছিলেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজা, সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, তোলারাম কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম, সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নবী হোসেন, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিনসহ অন্যরা।
সভায় জানানো হয়, আগামী ২৮ নভেম্বর, শনিবার, নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে তোলারাম কলেজের ৯০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হবে।
উৎসবে অংশ নিতে আগ্রহী সাবেক শিক্ষার্থীদের অনলাইনে অথবা সরাসরি কলেজে উপস্থিত হয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। আয়োজনকে ঘিরে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরির প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন