আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফতুল্লায় মহড়া, অংশ নিলেন ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা
দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে নারায়ণগঞ্জের ফতুল্লায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ মহড়া। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৬ উপলক্ষে মঙ্গলবার ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করা হয়।
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে মহড়াটি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ জোন-১-এর উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।
মহড়ায় নারায়ণগঞ্জ জেলার পাঁচটি ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার, ফায়ার ফাইটার এবং আরবান কমিউনিটি ভলান্টিয়ার সদস্যরা অংশ নেন। দুর্যোগের সময় করণীয় সম্পর্কে প্রস্তুতি ও বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মহড়ার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি অংশগ্রহণকারীদের দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানান।
দুর্যোগের ঝুঁকি কমাতে ব্যক্তিগত ও পারিবারিক পর্যায় থেকে প্রস্তুতি নেওয়া এবং সম্মিলিত উদ্যোগ জোরদার করার গুরুত্ব তুলে ধরতেই দিবসটি উপলক্ষে এ আয়োজন করা হয়।

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন