বি পি নিউজ ২৪

অটোপাসে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছিল: এমপি আবুল কালাম

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

অটোপাসে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছিল: এমপি আবুল কালাম

অটোপাসে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছিল: এমপি আবুল কালাম

বন্দর প্রতিনিধি: শিক্ষাব্যবস্থায় অটোপাস চালুর সমালোচনা করে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, পতিত সরকারের শাসনামলে অটোপাসের মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল। সেই পরিস্থিতি থেকে উত্তরণে বর্তমান সরকার আধুনিক ও গণমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় নারায়ণগঞ্জের বন্দরের সোনাকান্দায় নৌবাহিনী ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত আলহাজ মো. ফজলুল করিম স্মৃতি আন্তঃমাধ্যমিক বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিতর্কের গুরুত্ব তুলে ধরে এমপি আবুল কালাম বলেন, বিতর্ক মানেই বিরোধ নয়; বরং যুক্তি ও আলোচনার মাধ্যমে সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ তৈরি হয়। শিক্ষার্থীদের চিন্তাশক্তি, যুক্তি উপস্থাপন ও বিশ্লেষণী দক্ষতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ কারণে নিয়মিত বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের সার্বিক সহযোগিতায় এবং মো. মঞ্জুরুল করিমের পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতাটির আয়োজন করে বন্দর ক্লাব লিমিটেড। এতে বন্দরের ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল—‘সামাজিক যোগাযোগমাধ্যম শিক্ষার্থীদের শিক্ষাবিমুখ করছে’। বিষয়টির পক্ষে ও বিপক্ষে অংশ নিয়ে শিক্ষার্থীরা নিজেদের যুক্তি তুলে ধরে। বিচারকদের মূল্যায়নে বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন এবং ড. আফজাল হোসেন স্কুল অ্যান্ড কলেজ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আলীনুর খান, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম এবং চিত্রশিল্পী সানাউল আরেফিন।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মাকসুদা ইয়াসমিন ও শিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

অটোপাসে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছিল: এমপি আবুল কালাম

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ