বি পি নিউজ ২৪

খানপুরে খেলাফত মজলিসের শবগুজারী

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

খানপুরে খেলাফত মজলিসের শবগুজারী

খানপুরে খেলাফত মজলিসের শবগুজারী, অংশ নেন সহস্রাধিক মানুষ

নারায়ণগঞ্জ শহরের খানপুরের লাল মসজিদে খেলাফত মজলিসের নিয়মিত মাসিক শবগুজারী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ সদর থানা খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনটির মহানগর ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ সহস্রাধিক নেতাকর্মী ও ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব এবিএম সিরাজুল মামুন। বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির আরেক যুগ্ম-মহাসচিব অধ্যাপক মুহাম্মদ আব্দুল জলিল।

আয়োজকেরা জানান, সংগঠনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ শবগুজারীর আয়োজন করা হয়। এতে সংগঠনের অগ্রগতি, সাংগঠনিক কার্যক্রমের দিকনির্দেশনা এবং ইসলামী আদর্শের আলোকে সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণের পাশাপাশি মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মহানগর ও জেলা পর্যায়ের নেতাদের উপস্থিতিতে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ ছিল বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

খানপুরে খেলাফত মজলিসের শবগুজারী

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

খানপুরে খেলাফত মজলিসের শবগুজারী, অংশ নেন সহস্রাধিক মানুষ

নারায়ণগঞ্জ শহরের খানপুরের লাল মসজিদে খেলাফত মজলিসের নিয়মিত মাসিক শবগুজারী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ সদর থানা খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনটির মহানগর ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ সহস্রাধিক নেতাকর্মী ও ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব এবিএম সিরাজুল মামুন। বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির আরেক যুগ্ম-মহাসচিব অধ্যাপক মুহাম্মদ আব্দুল জলিল।

আয়োজকেরা জানান, সংগঠনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ শবগুজারীর আয়োজন করা হয়। এতে সংগঠনের অগ্রগতি, সাংগঠনিক কার্যক্রমের দিকনির্দেশনা এবং ইসলামী আদর্শের আলোকে সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণের পাশাপাশি মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মহানগর ও জেলা পর্যায়ের নেতাদের উপস্থিতিতে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ ছিল বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ