বি পি নিউজ ২৪

আমলাপাড়ার পূজামণ্ডপে মার্কিন রাষ্ট্রদূত, চা খেলেন ঐতিহ্যবাহী বোস কেবিনে

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আমলাপাড়ার পূজামণ্ডপে মার্কিন রাষ্ট্রদূত, চা খেলেন ঐতিহ্যবাহী বোস কেবিনে

বোস কেবিনে চা, আমলাপাড়ার পূজামণ্ডপে মার্কিন রাষ্ট্রদূত

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী খাবারের দোকান থেকে শতবর্ষী দুর্গোৎসবের আয়োজন—নগরীর সাংস্কৃতিক আবহের সঙ্গে পরিচিত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সোমবার (১৯ অক্টোবর) তাঁর সফরে ছিল ঐতিহ্যবাহী বোস কেবিনে চা পান এবং আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন। পরে তিনি সোনারগাঁয়ের ঐতিহাসিক স্থাপনা ও কারুশিল্পের নিদর্শনও ঘুরে দেখেন।

দুপুরে আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপে পৌঁছে রাষ্ট্রদূত দুর্গাপূজার আয়োজন, সাজসজ্জা ও উৎসবের পরিবেশ পর্যবেক্ষণ করেন। আয়োজকদের আন্তরিকতায় সন্তোষ প্রকাশ করে তাঁদের ধন্যবাদ জানান তিনি।

রাষ্ট্রদূত জানান, শারদীয় দুর্গাপূজা সম্পর্কে জানার পর থেকেই তাঁর একটি পূজামণ্ডপ দেখার আগ্রহ ছিল। এমন একটি মণ্ডপে যেতে চেয়েছিলেন, যেখানে এর আগে কোনো মার্কিন রাষ্ট্রদূতের যাওয়ার নজির নেই।

তাঁর সফরকে ঘিরে মণ্ডপে বিশেষ আয়োজন করা হয়। বাংলা গানের সঙ্গে নৃত্য পরিবেশনের পাশাপাশি আমলাপাড়া পূজামণ্ডপের ইতিহাস ও কার্যক্রম তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

পরিদর্শনের সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, ব্যবসায়ী নেতা মোরশেদ সারোয়ার সোহেল, আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা ও কোষাধ্যক্ষ সানি সাহাসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

মার্কিন দূতাবাসের পক্ষ থেকে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস এবং ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলী।

আমলাপাড়া সফরের আগে নগরীর পরিচিত প্রতিষ্ঠান বোস কেবিনে গিয়ে চায়ের স্বাদ নেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। নারায়ণগঞ্জ সফরের পরবর্তী অংশে তিনি সোনারগাঁয়ের পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করেন। ফাউন্ডেশনের কারুপল্লিতে জামদানি পল্লী ঘুরে বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প সম্পর্কেও ধারণা নেন তিনি।

রাষ্ট্রদূতের সফরকে কেন্দ্র করে আমলাপাড়া পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছিল।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

আমলাপাড়ার পূজামণ্ডপে মার্কিন রাষ্ট্রদূত, চা খেলেন ঐতিহ্যবাহী বোস কেবিনে

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ