ফতুল্লায় আওয়ামী লীগ নেতা ইমতিয়াজ ওমর সুমন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ইমতিয়াজ ওমর সুমন (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে এনায়েতনগর ইউনিয়নের হরিহরপাড়া আমতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইমতিয়াজ ওমর সুমন ওই এলাকার মৃত ওমর আলীর ছেলে। তিনি এনায়েতনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুমন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।
তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন