নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপে মহিলা পরিষদের শুভেচ্ছা বার্তা
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং নারী-শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদের নারায়ণগঞ্জ জেলা শাখা। এ উপলক্ষে ১৮ থেকে ২০ অক্টোবর পর্যন্ত শহরের বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে সংশ্লিষ্ট কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন সংগঠনটির নেতৃবৃন্দ।
কর্মসূচির অংশ হিসেবে রামকৃষ্ণ মিশন, ঋষিপাড়া, চাষাড়া, আমলাপাড়া, পালপাড়া, গোদনাইল, লক্ষ্মীনারায়ণ, হাজারীবাগ দুর্গামন্দিরের উত্তর ও দক্ষিণ অংশ এবং ২ নম্বর ঢাকেশ্বরীসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করা হয়। এ সময় মণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা।
শুভেচ্ছা বার্তায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সবাইকে আন্তরিক অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই চেতনা ধারণ করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
বার্তায় আরও বলা হয়, সব ধর্মের মানুষ যেন মিলেমিশে উৎসবের আনন্দ উপভোগ করতে পারেন। পাশাপাশি নারী ও শিশুসহ সবার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করে দুর্গোৎসব উদ্যাপনের আশাবাদ জানানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় পাঠাগার ও গবেষণা সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি রীনা আহমেদ, সহসভাপতি প্রতিকণা দাস ও কৃষ্ণা ঘোষ, সাধারণ সম্পাদক রহিমা খাতুন, আন্দোলন সম্পাদক সাহানারা বেগম এবং সদস্য রোকেয়া খাতুন, লিপি সরকার, পল্লবী প্রত্যাশা ও নীলা আহমেদসহ অন্যরা।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন