বি পি নিউজ ২৪

দুর্গাপূজায় শহীদ রিয়া গোপের বাসায় এনসিপি নেতারা


প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দুর্গাপূজায় শহীদ রিয়া গোপের বাসায় এনসিপি নেতারা

দুর্গাপূজায় শহীদ রিয়া গোপের পরিবারের পাশে থাকার আশ্বাস এনসিপির

নারায়ণগঞ্জ প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শহীদ রিয়া গোপের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতারা। এ সময় তাঁরা পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

রিয়ার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এনসিপি নেতারা। সাক্ষাৎকালে তাঁরা পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাঁদের দুঃখ-কষ্টের কথা শোনেন।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপি নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক শওকত আলী, জেলা আহ্বায়ক যুবাইর সরদার, মহানগরের সদস্যসচিব আশিকুর রহমান অভি, জেলার সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, মহানগরের সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম এবং মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলাম।

সাক্ষাৎকালে এনসিপি নেতারা বলেন, শহীদ রিয়া গোপ বেঁচে থাকলে আজ তার বয়স হতো আট বছর। এই বয়সে একটি শিশুর দুর্গাপূজার আনন্দে মেতে থাকার কথা। বিষয়টি ভাবলেই তাঁরা আবেগাপ্লুত হয়ে পড়েন বলে জানান নেতারা।

তাঁরা আরও বলেন, “আপনাদের কষ্ট আমরা অনুভব করি। যেকোনো প্রয়োজনে আমাদের পাশে পাবেন।”

রিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নেতারা তাঁদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ২১ অক্টোবর ২০২৬


দুর্গাপূজায় শহীদ রিয়া গোপের বাসায় এনসিপি নেতারা

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image


দুর্গাপূজায় শহীদ রিয়া গোপের পরিবারের পাশে থাকার আশ্বাস এনসিপির

নারায়ণগঞ্জ প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শহীদ রিয়া গোপের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতারা। এ সময় তাঁরা পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

রিয়ার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এনসিপি নেতারা। সাক্ষাৎকালে তাঁরা পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাঁদের দুঃখ-কষ্টের কথা শোনেন।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপি নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক শওকত আলী, জেলা আহ্বায়ক যুবাইর সরদার, মহানগরের সদস্যসচিব আশিকুর রহমান অভি, জেলার সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, মহানগরের সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম এবং মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলাম।

সাক্ষাৎকালে এনসিপি নেতারা বলেন, শহীদ রিয়া গোপ বেঁচে থাকলে আজ তার বয়স হতো আট বছর। এই বয়সে একটি শিশুর দুর্গাপূজার আনন্দে মেতে থাকার কথা। বিষয়টি ভাবলেই তাঁরা আবেগাপ্লুত হয়ে পড়েন বলে জানান নেতারা।

তাঁরা আরও বলেন, “আপনাদের কষ্ট আমরা অনুভব করি। যেকোনো প্রয়োজনে আমাদের পাশে পাবেন।”

রিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নেতারা তাঁদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।



বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ