দুর্গাপূজার বিসর্জন নির্বিঘ্ন করতে টার্মিনাল ঘাট পরিদর্শনে সাখাওয়াত হোসেন খান
নারায়ণগঞ্জ প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন কার্যক্রম সুষ্ঠু, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫ নম্বর টার্মিনাল ঘাট পরিদর্শন করেছেন সংস্থাটির প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
বিসর্জন কার্যক্রমের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলমসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। বিসর্জন উপলক্ষে ঘাট এলাকায় নিরাপত্তা ও ব্যবস্থাপনা পরিস্থিতি পর্যালোচনা করেন তাঁরা।
পরিদর্শনকালে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা, ঘাট ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বিসর্জন কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
দুর্গোৎসবের শেষ পর্বে প্রতিমা বিসর্জন নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় এবং সার্বিক ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন