বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে জাতীয় শ্রমিক শক্তির জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে জাতীয় শ্রমিক শক্তির জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে জাতীয় শ্রমিক শক্তির জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

জাতীয় শ্রমিক শক্তি নারায়ণগঞ্জ জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে আয়োজিত এ সভায় এনসিপি, জাতীয় শ্রমিক শক্তি, যুবশক্তি ও ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অতিথিদের বরণ করে নেওয়া হয়। এ সময় জাতীয় শ্রমিক শক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ফয়সাল আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতারা। একইভাবে এনসিপির নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক যুবাইর সরদারকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা দক্ষিণের সহ-সাংগঠনিক সম্পাদক শওকত আলী। প্রধান আলোচক ছিলেন এনসিপি নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক যুবাইর সরদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক শক্তির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সৌরভ খান, নারায়ণগঞ্জ মহানগর এনসিপির সদস্যসচিব আশিকুর রহমান অভি, জাতীয় শ্রমিক শক্তির যুগ্ম সদস্যসচিব রিয়াদ, এনসিপি নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, এনসিপি নারায়ণগঞ্জ মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক জাহিদুল হক বাঁধন এবং নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশক্তির সদস্যসচিব জহিরুল ইসলাম।

জাতীয় শ্রমিক শক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ফয়সাল আহমেদের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সংগঠনটির জেলা শাখার সদস্যসচিব রাকিব মোল্লা ও সাংগঠনিক সম্পাদক সাব্বির রুম্মান বাবলু। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাতীয় শ্রমিক শক্তির সদস্য শাহাবুদ্দিন শান্ত।

সভায় নেতাদের পারস্পরিক পরিচিতি ও মতবিনিময়ের পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়া এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় জোরদারের বিষয় গুরুত্ব পায়।

আয়োজকেরা জানান, শ্রমজীবী মানুষের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে কাজ করার প্রত্যয় নিয়ে এ পরিচিতি সভার আয়োজন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে জাতীয় শ্রমিক শক্তির জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ