বি পি নিউজ ২৪

শীতলক্ষ্যায় কনটেইনার পোর্ট প্রকল্প বাতিলের দাবি নাগরিক অধিকার ফোরামের

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শীতলক্ষ্যায় কনটেইনার পোর্ট প্রকল্প বাতিলের দাবি নাগরিক অধিকার ফোরামের

শীতলক্ষ্যায় কনটেইনার পোর্ট প্রকল্প বাতিলের দাবি নাগরিক অধিকার ফোরামের

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর বরফকল এলাকায় প্রস্তাবিত কনটেইনার পোর্ট নির্মাণ প্রকল্পকে জনস্বার্থবিরোধী ও অপরিকল্পিত দাবি করে তা বন্ধের আহ্বান জানিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম। প্রকল্পটির পরিবেশগত প্রভাব, অর্থনৈতিক যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা নিরপেক্ষভাবে যাচাই করে শেষ পর্যন্ত এটি বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল আড়াইটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা করে ফোরামের নেতারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের কাছেও একই দাবিতে স্মারকলিপি জমা দেন তাঁরা।

এ সময় জেলা প্রশাসক ফোরামের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তিনি বলেন, নাগরিকদের দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন। নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম ও স্থানীয় বাসিন্দাদের দাবিগুলোকে যৌক্তিক বলেও উল্লেখ করেন তিনি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং বিভিন্ন সংগঠনের নেতারা।

মতবিনিময় সভায় ফোরামের নেতারা বলেন, শীতলক্ষ্যা নদী নারায়ণগঞ্জের পরিবেশ, নৌযোগাযোগ, অর্থনীতি ও মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। নদীর স্বাভাবিক পানিপ্রবাহ, নাব্যতা ও নৌযান চলাচলের ওপর প্রভাব যথাযথভাবে মূল্যায়ন না করে সেখানে কনটেইনার পোর্ট নির্মাণ করা হলে ভবিষ্যতে পরিবেশ ও জনজীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে কনটেইনার পরিবহনে বিপুলসংখ্যক ভারী ট্রাক ও ট্রেইলার চলাচল করবে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা। এতে বরফকল ও আশপাশের এলাকায় যানজট, সড়ক দুর্ঘটনা এবং মানুষের ভোগান্তি বাড়তে পারে বলে মনে করেন ফোরামের নেতারা।

প্রায় ৮৫০ কোটি টাকা ব্যয়ের প্রস্তাবিত প্রকল্পটির অর্থনৈতিক যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছে সংগঠনটি। তাদের দাবি, প্রয়োজনীয়তা ও ব্যয়-সুবিধার যথাযথ বিশ্লেষণ ছাড়া প্রকল্পটি বাস্তবায়ন করা হলে সরকারি অর্থ অপচয়ের ঝুঁকি তৈরি হতে পারে।

এ ছাড়া পানগাঁওসহ দেশে বিদ্যমান কনটেইনার টার্মিনালগুলোর বর্তমান সক্ষমতা এবং সম্প্রসারণের সম্ভাবনা যাচাইয়ের দাবি জানিয়েছে ফোরাম। বিদ্যমান অবকাঠামো ব্যবহার ও উন্নয়নের সুযোগ বিবেচনা না করে নতুন প্রকল্প নেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন নেতারা।

পরিবেশগত ঝুঁকির প্রসঙ্গ তুলে তাঁরা বলেন, প্রকল্পটির কারণে নদীদূষণ, পরিবেশের ভারসাম্যহীনতা এবং স্থানীয় জনবসতি ও ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা, পরিবেশগত প্রভাব মূল্যায়ন, অনুমোদিত ব্যয় এবং বাস্তবায়নসংক্রান্ত নথিপত্র জনসমক্ষে প্রকাশের দাবি জানানো হয়েছে। পাশাপাশি পুরো বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

ফোরামের নেতাদের বক্তব্য, উন্নয়ন কার্যক্রম হতে হবে পরিকল্পিত, পরিবেশবান্ধব এবং অর্থনৈতিকভাবে গ্রহণযোগ্য। উন্নয়নের নামে নদী, পরিবেশ ও নাগরিকদের জীবনযাত্রাকে ঝুঁকির মুখে ফেলা উচিত নয়।

সংগঠনটির প্রধান দাবি, বরফকল এলাকায় প্রস্তাবিত কনটেইনার পোর্ট প্রকল্পের সব কার্যক্রম অবিলম্বে বন্ধ রেখে এর প্রয়োজনীয়তা, পরিবেশগত প্রভাব ও অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই করতে হবে। যাচাইয়ের ভিত্তিতে প্রকল্পটি জনস্বার্থবিরোধী প্রমাণিত হলে তা সম্পূর্ণ বাতিল করার আহ্বান জানিয়েছে ফোরাম।

নারায়ণগঞ্জের নদী, পরিবেশ ও নাগরিক অধিকার রক্ষায় দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রয়োজনে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন সংগঠনটির নেতারা।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

শীতলক্ষ্যায় কনটেইনার পোর্ট প্রকল্প বাতিলের দাবি নাগরিক অধিকার ফোরামের

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ