বি পি নিউজ ২৪

দেওভোগে যুবদল নেতার বিরুদ্ধে মহিলা দল নেত্রীর স্বামীকে মারধরের অভিযোগ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দেওভোগে যুবদল নেতার বিরুদ্ধে মহিলা দল নেত্রীর স্বামীকে মারধরের অভিযোগ
ছবি: সংগৃহীত

দেওভোগে বাড়ি দখলের অভিযোগ, মহিলা দল নেত্রীর স্বামীকে মারধর

নারায়ণগঞ্জের দেওভোগ পাক্কা রোডে একটি বাড়ির দখল নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ উঠেছে মহানগর যুবদলের সদস্য রাফি উদ্দিন রিয়াদ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। বাড়িটি সম্ভাব্য ক্রেতাকে দেখাতে গিয়ে মারধরের শিকার হয়েছেন বলে দাবি করেছেন মো. মাসুদ রানা। তিনি নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নাহার সুলতানার স্বামী।

মঙ্গলবার (২৭ অক্টোবর) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘটনার বর্ণনা দেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তাঁরা জানান, এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগও জমা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে নাহার সুলতানা বলেন, ঘটনার পর থেকে তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। অভিযুক্তরা আবারও হামলা চালাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

পরিবারের পক্ষ থেকে দেওয়া লিখিত অভিযোগে বলা হয়, দেওভোগ পাক্কা রোডের আহসান হাবীবের মালিকানাধীন বাড়িটি ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রাফি উদ্দিন রিয়াদ ও তাঁর সহযোগীরা দখলে রেখেছেন। সেখানে বিএনপির কার্যালয় স্থাপন করে তাঁরা অবস্থান করছেন বলে অভিযোগ করেছেন মাসুদ রানা। বাড়ির মালিক সেটি বিক্রি করতে আগ্রহী হলেও দখলের কারণে সম্ভাব্য ক্রেতাদের বাড়িটি দেখানো নিয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে বলে দাবি তাঁর।

মাসুদ রানার ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে একজন সম্ভাব্য ক্রেতাকে বাড়িটি দেখাতে গেলে রিয়াদসহ আট থেকে দশজন তাঁর ওপর চড়াও হন। তাঁকে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করা হয়। এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং মুখে রক্তাক্ত জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন।

স্বামী আক্রান্ত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাঁকেও মারধরের উদ্দেশ্যে ধাওয়া করা হয় বলে অভিযোগ করেছেন নাহার সুলতানা। এ সময় তাঁকে ও তাঁর স্বামীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

নাহার সুলতানা ঘটনার নিরপেক্ষ তদন্ত, পরিবারের নিরাপত্তা এবং অভিযোগে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে রাফি উদ্দিন রিয়াদ বলেছেন, একটি পক্ষের ইন্ধনে তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ আনা হচ্ছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

দেওভোগে যুবদল নেতার বিরুদ্ধে মহিলা দল নেত্রীর স্বামীকে মারধরের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ