চারারগোপে বাসের চাপায় অটোরিকশাচালক নিহত, আহত ৩
নারায়ণগঞ্জ শহরের চারারগোপ এলাকায় একটি বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন আতিক (৩৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটির চালক ও তাঁর সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সিরোজ আল মামুন ঘটনার তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, নিহত আতিকের বাড়ি গাইবান্ধায়। দুর্ঘটনায় আহত তিনজন হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মো. আউয়ালের ছেলে মো. মাসুদ রানা (৩৯), বরিশালের মুলাদী থানার নাজিপুর গ্রামের ট্রলার শ্রমিক শাওন (৪০) এবং ফতুল্লার কাশীপুর খিলমার্কেট এলাকার ওহাদ আলী মাদবরের ছেলে মো. মোজাম্মেল (৪০)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী উৎসব ট্রান্সপোর্ট লিমিটেডের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৬৫৯১) যাত্রী নামিয়ে টার্মিনালের দিকে ফিরছিল। এ সময় শহরের চারারগোপ এলাকায় বাসটি দ্রুতগতিতে চলছিল। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে যাত্রীর অপেক্ষায় থাকা পাঁচটি অটোরিকশার ওপর উঠে যায় বাসটি।
এসআই সিরোজ আল মামুন জানান, বাসের ধাক্কায় অটোরিকশাগুলো ভেঙে দুমড়ে-মুচড়ে যায়। এতে কয়েকজন রিকশাচালক ও পথচারী আহত হন।
আহতদের মধ্যে আতিকের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত শাওন জানান, তিনি বরিশাল থেকে ট্রলারে করে কাঠ নিয়ে নারায়ণগঞ্জে এসেছিলেন। এ সময় দুর্ঘটনায় তাঁর পায়ে গুরুতর আঘাত লাগে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনার পর বাসটির চালক ও তাঁর সহযোগী পালিয়ে গেছেন। তবে দুর্ঘটনায় জড়িত যানবাহনগুলো পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন