সিদ্ধিরগঞ্জে মহাসড়কে ছিনতাইয়ের অভিযোগে ৪ জন গ্রেপ্তার, উদ্ধার ২ লাখ টাকার মালামাল
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের কাছ থেকে ছিনতাইয়ের অভিযোগে দুই লাখ চার হাজার ২৪০ টাকা মূল্যের বিভিন্ন মালামাল এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদক, অস্ত্র উদ্ধার এবং ডাকাত ও ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। এরই অংশ হিসেবে ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলামের নির্দেশনায় এসআই মফিজুল ইসলাম পিপিএমের সমন্বয়ে একটি দল অভিযান চালায়। এ সময় ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিদ্ধিরগঞ্জের নিমাই কাশারী এলাকার মৌচাক লতা স্টোরের বাসিন্দা রিপন (৩৪), কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার জগতচর এলাকার বাসিন্দা মো. রাব্বি (৩০), সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীপাড়া এলাকার হৃদয় চন্দ্র দাস (৩০) এবং মিজমিজি মৌচাক স্ট্যান্ড এলাকার মাসুম (২৯)। তাঁদের মধ্যে রাব্বি সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাচির বাসায় থাকতেন।
অভিযানে দুটি ইসিজি মনিটর, লিফটের বিভিন্ন যন্ত্রপাতি, একটি বার্মিজ চাকু ও একটি ছোড়া উদ্ধার করা হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা মালামালের মোট মূল্য ২ লাখ ৪ হাজার ২৪০ টাকা।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা করেছেন ডিবির এসআই মফিজুল ইসলাম পিপিএম।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন