বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন, সংসদে আল আমিনের প্রশ্ন
ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতে সরকারি দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার ইউনিয়নগুলোতে বিশেষ বরাদ্দ দেওয়া হলেও বিরোধী দলের আসনে তা দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। সংসদে এ বিষয়ে প্রশ্ন তুলে তিনি জানতে চান, বিরোধী দলের নির্বাচনী এলাকার ইউনিয়নগুলোতে উন্নয়নের প্রয়োজন নেই—সরকারের কাছে এমন কোনো প্রতিবেদন বা সিদ্ধান্ত রয়েছে কি না।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রীর কাছে এ বিষয়ে জানতে চান আব্দুল্লাহ আল আমিন।
তিনি বলেন, গত ১৩ অক্টোবর ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতে সরকারি দলের সংসদ সদস্যদের প্রতিটি আসনের ইউনিয়নগুলোতে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার কোনো ইউনিয়ন এ বরাদ্দ পায়নি।
এ ধরনের বৈষম্যের কারণ জানতে চেয়ে তিনি আরও বলেন, সরকারের কাছে কি এমন কোনো প্রতিবেদন রয়েছে, যেখানে বলা হয়েছে বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকার কোনো ইউনিয়নে উন্নয়নের প্রয়োজন নেই, অথচ শুধু সরকারি দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকাতেই উন্নয়ন প্রয়োজন?
জবাবে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, তাঁর জানা মতে আব্দুল্লাহ আল আমিনের নির্বাচনী এলাকায় কোনো ইউনিয়ন নেই। কারণ তিনি মহানগর এলাকা থেকে নির্বাচিত হয়েছেন। তবে সেখানে দুই-একটি ইউনিয়ন থাকতে পারে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
তিনি আশ্বস্ত করে বলেন, সব নির্বাচনী এলাকায় সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে। মসজিদ, মন্দির, অবকাঠামো এবং ইউনিয়ন পরিষদের উন্নয়নে বরাদ্দসংক্রান্ত চিঠি মঙ্গলবারের মধ্যে বিরোধী দলের সব সংসদ সদস্যের কাছে বিরোধীদলীয় নেতার দপ্তরের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে।
এ সময় বিরোধী দলের সংসদ সদস্যদের হতাশ না হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন