বিশ্ব সাদা ছড়ি দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে সাদা ছড়ি ও অনুদান বিতরণ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, নারায়ণগঞ্জ জেলা শাখা।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় নারায়ণগঞ্জের মাসদাইরে মজলুম মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জ্যেষ্ঠ আইনজীবী ড. তৈমূর আলম খন্দকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জয়নাল আবেদীন। প্রধান বক্তা হিসেবে থাকবেন অ্যাডভোকেট মুহাম্মদ মাসুদ রানা।
অ্যাডভোকেট মাইনউদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করবেন আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আব্দুল বাসেত আকন, আলহাজ্ব মো. শহিদুল্লাহ, অ্যাডভোকেট এ কে খান উজ্জ্বল, খন্দকার মহিউদ্দিন ইসলাম, সাংবাদিক দিল মোহাম্মদ দিলু ও সাংবাদিক ইকবাল আহমেদ রুমীর।
আয়োজকরা জানান, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা, চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের প্রতি সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এবারের প্রতিপাদ্য— “দৃষ্টি যেখানে সীমিত সম্ভাবনা সেখানে সীমাহীন।”

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন