আগামী ৪ ফেব্রুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে বক্তাবলী ও আলীরটেক ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে দুই ইউনিয়নেই বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য প্রার্থীরা নিজেদের অবস্থান জানান দিতে এবং ভোটারদের সমর্থন আদায়ে শুরু করেছেন দৌড়ঝাঁপ।
আলীরটেক ইউনিয়ন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন ত্রিধারা প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান ও মুক্তারকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয় এর সাবেক সভাপতি আক্তারুজ্জামান, জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী আব্দুল আজিজ, আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং কুঁড়েরপাড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক অ্যাডভোকেট আল ইসলাম।
অন্যদিকে বক্তাবলী ইউনিয়ন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ডাকসুর সাবেক নেতা মিলন মেহেদী, বক্তাবলী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আল আমিন ইকবাল, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সহকারী অধ্যাপক সাইদুর রহমান বাচ্চু, বিএনপি নেতা আলাউদ্দিন বারী, ওলামা দলের নেতা আমজাদ হোসেন, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান, প্রবাসী রফিকুল ইসলাম ও মো. মিন্টুসহ আরও কয়েকজন।
নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। পাড়া-মহল্লায় গণসংযোগ, স্থানীয়দের সঙ্গে মতবিনিময় এবং নিজেদের অবস্থান তুলে ধরতে ব্যস্ত সময় পার করছেন তারা।
ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় হাতে সময় কম। ফলে অল্প সময়ের মধ্যে অধিকসংখ্যক ভোটারের কাছে পৌঁছাতে প্রার্থীদের মধ্যে বেড়েছে দৌড়ঝাঁপ। নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ের পাশাপাশি ভোটারদের সমর্থন আদায়ে নানা কৌশলে এগোচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা।
বক্তাবলী ও আলীরটেকের এবারের নির্বাচন ঘিরে স্থানীয়দের মধ্যেও শুরু হয়েছে নানা আলোচনা। কার জনপ্রিয়তা কতটুকু, কে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকবেন এবং ভোটাররা কাকে বেছে নেবেন এসব বিষয় নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
সব মিলিয়ে বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নে নির্বাচন ঘিরে তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক সমীকরণ। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কারা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকেন এবং ভোটারদের আস্থা অর্জনে সফল হন।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন