নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের রাধানগরে অনুষ্ঠিতব্য একটি কথিত ‘লেংটার মেলা’য় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা জাকির খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—এমন দাবিতে স্থানীয় একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
মঙ্গলবার (২৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রকাশিত ওই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, “জননেতা জাকির খান এ ধরনের কোনো কথিত মেলা বা বিতর্কিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মর্মে কাউকে কোনো কথা দেননি কিংবা কোনো ঘোষণাও দেননি। তিনি এ ধরনের বিতর্কিত কোনো আয়োজনে উপস্থিত থাকা দূরের কথা, এসব কর্মকাণ্ড সমর্থনও করেন না। মূলত জাকির খানের আকাশচুম্বী জনপ্রিয়তা ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার হীন উদ্দেশ্যেই একটি কুচক্রী মহল এ ধরনের বানোয়াট ও বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে।”
বিবৃতিতে নারায়ণগঞ্জের আপামর জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের এ ধরনের ভিত্তিহীন অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে এমন বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন নেতৃবৃন্দ।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন