বি পি নিউজ ২৪

বক্তাবলী ৪নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে স্থানীয়দের আলোচনায় রাশেদুল ইসলাম মাসুদ

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য মেম্বার প্রার্থী নিয়ে শুরু হয়েছে আলোচনা। স্থানীয়দের আলোচনায় উঠে আসছে উদীয়মান সমাজসেবক রাশেদুল ইসলাম মাসুদের নাম।

এলাকাবাসীর একটি অংশের দাবি, দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে পরিচিতি ও গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে মাসুদের। বিশেষ করে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক কাজে সহযোগিতার মাধ্যমে তিনি স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেছেন।

রাশেদুল ইসলাম মাসুদ বক্তাবলী ৪নং ওয়ার্ডের সাবেক পঞ্চায়েত কমিটির সদস্য মরহুম আব্দুল ওহাব মাদবরের বড় ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। কখনো প্রকাশ্যে, আবার কখনো গোপনে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।

বিশেষ করে করোনা মহামারির কঠিন সময়ে নিজস্ব অর্থায়নে প্রতিনিধির মাধ্যমে বাড়ি বাড়ি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়টিও স্থানীয়দের আলোচনায় উঠে এসেছে।

স্থানীয়দের মতে, জনপ্রতিনিধি না হয়েও মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে মাসুদকে নিয়ে তাঁদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।

এলাকাবাসীর প্রত্যাশা, তিনি মেম্বার নির্বাচিত হলে সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার, অবকাঠামোগত উন্নয়ন, অসহায় মানুষের সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিতকরণসহ ওয়ার্ডের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন।

সব মিলিয়ে আসন্ন বক্তাবলী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৪নং ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থী হিসেবে রাশেদুল ইসলাম মাসুদকে নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা বাড়ছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বক্তাবলী ৪নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে স্থানীয়দের আলোচনায় রাশেদুল ইসলাম মাসুদ

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ