বি পি নিউজ ২৪

নৈতিক শিক্ষার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন আবুল কাউছার আশা

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নৈতিক শিক্ষার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন আবুল কাউছার আশা
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সিকদার আব্দুল মালেক স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা।

তিনি বলেন, জীবনের প্রতিটি ধাপই একটি নতুন অভিজ্ঞতা। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ না থেকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। পাশাপাশি তিনি নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন এবং সন্তানদের সঠিক পথে গড়ে তুলতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি। সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী।

এতে আরও উপস্থিত ছিলেন বন্দর শাহীমসজিদ পঞ্চায়েত কমিটির সভাপতি ও সাবেক কাউন্সিলর হান্নান সরকার, সাবেক কাউন্সিলর সুলতান আহমেদ ভূঁইয়া, বিএনপি নেতা নুর মোহাম্মদ পনেছ, সাবেক মহিলা কাউন্সিলর রেজওয়ানা হক সুমি, পিয়ার জাহান কমল, মোস্তাকুর রহমান, সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

নৈতিক শিক্ষার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন আবুল কাউছার আশা

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সিকদার আব্দুল মালেক স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা।

তিনি বলেন, জীবনের প্রতিটি ধাপই একটি নতুন অভিজ্ঞতা। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ না থেকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। পাশাপাশি তিনি নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন এবং সন্তানদের সঠিক পথে গড়ে তুলতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি। সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী।

এতে আরও উপস্থিত ছিলেন বন্দর শাহীমসজিদ পঞ্চায়েত কমিটির সভাপতি ও সাবেক কাউন্সিলর হান্নান সরকার, সাবেক কাউন্সিলর সুলতান আহমেদ ভূঁইয়া, বিএনপি নেতা নুর মোহাম্মদ পনেছ, সাবেক মহিলা কাউন্সিলর রেজওয়ানা হক সুমি, পিয়ার জাহান কমল, মোস্তাকুর রহমান, সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ