দুর্গাপূজা শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা নিশ্চিতের দাবি জামায়াত নেতা জব্বারের
শারদীয় দুর্গোৎসবের শেষ দিন পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমির ও দলটির মনোনীত মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পূজা উদ্যাপন কমিটির নেতাদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ দাবি জানান। এ সময় পূজা উদ্যাপন কমিটির নেতারা মহানগরী জামায়াতের নেতাদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
আবদুল জব্বার বলেন, দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে এবং নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে। তবে উৎসবের আনন্দ যেন শেষ পর্যন্ত নির্বিঘ্ন থাকে, সে জন্য দুর্গাপূজা শেষ না হওয়া পর্যন্ত এই নিরাপত্তাব্যবস্থা অব্যাহত রাখার দাবি জানান তিনি।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ জেলা পূজা উদ্যাপন কমিটির পক্ষে অনুষ্ঠানে অংশ নেন সভাপতি প্রদীপ কুমার দাস, সাধারণ সম্পাদক বিজয় দাস কাব্য, উপদেষ্টা রঘুনাথ মোদক, সহ-সাংগঠনিক সম্পাদক সঞ্জয় সাহা সাজু, সহ-কোষাধ্যক্ষ মদন সাহা এবং কার্যকরী সদস্য শংকর চন্দ্র দে ও স্বপন কৈরী।
অনুষ্ঠানে দুই পক্ষের নেতারা পরস্পরের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। দুর্গোৎসবকে ঘিরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং উৎসবের শেষ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন