বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে ১০ পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি আবুল কালাম

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে ১০ পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি আবুল কালাম

নারায়ণগঞ্জে ১০ পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি আবুল কালাম

শারদীয় দুর্গোৎসবের আনন্দ নির্বিঘ্ন রাখতে নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম। উৎসবের দিনগুলোতে সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্ভয়ে পূজা উদ্‌যাপন করতে পারেন, সে জন্য স্থানীয় প্রশাসন ও পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করার আশ্বাস দিয়েছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ১০টি পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য। পরিদর্শন করা এলাকাগুলোর মধ্যে রয়েছে উকিলপাড়া, গলাচিপা, আমলাপাড়া ও নিতাইগঞ্জ। এ সময় তিনি মণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা ও পূজার সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজ নেন এবং ভক্ত-দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন, স্থানীয় বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ এবং সংশ্লিষ্ট পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য নেতারা।

সাংবাদিক ও স্থানীয়দের সঙ্গে আলাপকালে আবুল কালাম বলেন, নারায়ণগঞ্জ দীর্ঘদিন ধরেই সম্প্রীতির শহর হিসেবে পরিচিত। এখানে সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। এবারও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সংসদ সদস্য আরও বলেন, উৎসব চলাকালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তাঁর দলের নেতাকর্মীরা স্থানীয় প্রশাসন ও পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে থাকবেন। সনাতন ধর্মাবলম্বীরা যাতে কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই আনন্দের সঙ্গে তাঁদের প্রধান ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সেটিই তাঁদের প্রত্যাশা।

এদিকে পূজামণ্ডপ পরিদর্শন এবং নিরাপত্তা ও সহযোগিতার বিষয়ে আশ্বাস দেওয়ায় সংসদ সদস্য আবুল কালামকে ধন্যবাদ জানিয়েছেন পূজা উদ্‌যাপন কমিটির নেতারা।

ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে ১০ পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি আবুল কালাম

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ