নারায়ণগঞ্জে বায়ুদূষণের অভিযোগে পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ আসাদুজ্জামান নূরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো—ফতুল্লার সস্তাপুর এলাকার জসিম উদ্দিন নিট কম্পোজিট লিমিটেড, যাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং কাঠেরপুল এলাকার এসআর নিট ডাইং, যাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আসাদুজ্জামান নূর বলেন, বায়ুদূষণের অভিযোগের ভিত্তিতে তদন্ত ও প্রমাণের পর দুই প্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি আরও জানান, পরিবেশ দূষণকারী কারখানা বা প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ, র্যাব-১১ এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি টিম সহযোগিতা করে। এছাড়া পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন পরিচালনা করেন।

রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন