বি পি নিউজ ২৪

আবার বাড়ল জ্বালানি তেলের দাম

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আবার বাড়ল জ্বালানি তেলের দাম

ইরানকে ঘিরে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে আবারও জ্বালানি তেলের দাম বেড়েছে। এর প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক অর্থনীতিতে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে।

বুধবার (২৯ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে জুন ডেলিভারির ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১১ দশমিক ১৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে জুলাই মাসের সরবরাহের জন্য তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০৪ দশমিক ৩৩ ডলারে।

বিশ্লেষকদের মতে, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যেখানে তেলের দাম প্রায় ৭০ ডলারের মধ্যে ছিল, সেখান থেকে ধীরে ধীরে তা আবার ১১৯ ডলারের কাছাকাছি পৌঁছাচ্ছে। যা যুদ্ধ শুরুর সময়কার সর্বোচ্চ দামের কাছাকাছি অবস্থান করছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র সম্ভবত ইরানের প্রস্তাব গ্রহণ করবে না। ওই প্রস্তাবে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার কথা বলা হয়েছিল।

এছাড়া ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা আপাতত স্থগিত রাখার ইঙ্গিত দেওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে অনিশ্চয়তা আরও বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

আবার বাড়ল জ্বালানি তেলের দাম

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

ইরানকে ঘিরে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে আবারও জ্বালানি তেলের দাম বেড়েছে। এর প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক অর্থনীতিতে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে।

বুধবার (২৯ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে জুন ডেলিভারির ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১১ দশমিক ১৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে জুলাই মাসের সরবরাহের জন্য তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০৪ দশমিক ৩৩ ডলারে।

বিশ্লেষকদের মতে, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যেখানে তেলের দাম প্রায় ৭০ ডলারের মধ্যে ছিল, সেখান থেকে ধীরে ধীরে তা আবার ১১৯ ডলারের কাছাকাছি পৌঁছাচ্ছে। যা যুদ্ধ শুরুর সময়কার সর্বোচ্চ দামের কাছাকাছি অবস্থান করছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র সম্ভবত ইরানের প্রস্তাব গ্রহণ করবে না। ওই প্রস্তাবে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার কথা বলা হয়েছিল।

এছাড়া ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা আপাতত স্থগিত রাখার ইঙ্গিত দেওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে অনিশ্চয়তা আরও বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ