বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে আবারও হকারদের বি'ক্ষোভ

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে আবারও হকারদের বি'ক্ষোভ

পুনর্বাসনের আগে হকার উচ্ছেদ বন্ধের দাবিতে আবারও বিক্ষোভ মিছিল করেছেন নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন ফুটপাত থেকে সম্প্রতি উচ্ছেদ হওয়া হকাররা।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। পরে জাতীয়তাবাদী হকার ইউনিয়ন দলের নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি কেএম মিজানুর রহমান রনির নেতৃত্বে শতাধিক হকার শহরের বঙ্গবন্ধু সড়ক ও শায়েস্তা খাঁ সড়কে বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি শায়েস্তা খাঁ সড়কে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের বাসার সামনেও গিয়ে পুনর্বাসনের দাবিতে স্লোগান দেয়।

হকাররা বলেন, শহরে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার হকার রয়েছেন। তাদের মধ্যে অল্পসংখ্যক আজ কর্মসূচিতে অংশ নিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহ্বান জানান তারা।

তাদের অভিযোগ, ফুটপাত থেকে উচ্ছেদ করায় আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। অনেকের সন্তান স্কুল-কলেজ ও মাদরাসায় পড়াশোনা করছে, পরিবারের পুরো ব্যয় তাদের উপার্জনের ওপর নির্ভরশীল। তাই আগে বিকল্প ব্যবস্থা করে তারপর উচ্ছেদ করার দাবি জানান তারা।

হকারদের ভাষ্য, পুনর্বাসন পরিকল্পনা চূড়ান্ত না হওয়া পর্যন্ত অন্তত বিকেল ৫টার পর থেকে ফুটপাতে বসার সুযোগ দেওয়া উচিত। তারা বলেন, সরকারের কাছে রোহিঙ্গাদেরও আশ্রয় আছে, অথচ দেশের নাগরিক হয়েও তারা উপেক্ষিত। দীর্ঘদিন ধরে জীবিকার জন্য ফুটপাতে ব্যবসা করে আসলেও এখন তাদের জন্য কোনো স্থায়ী সমাধান নেই।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, জেলা পুলিশ ও রাজনৈতিক নেতাদের সমন্বয়ে শহরের ব্যস্ততম সড়ক ও ফুটপাত থেকে হকার উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। একইসঙ্গে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের দখলে থাকা ফুটপাতও মুক্ত করা হয়।

এরপর থেকে নগরবাসী নির্বিঘ্নে ফুটপাত ব্যবহার করতে পারছেন বলে জানিয়েছেন। তাদের দাবি, দীর্ঘদিন হকারদের দখলে থাকায় ফুটপাত দিয়ে স্বাভাবিক চলাচল ব্যাহত হতো এবং সড়কেও যানজট বাড়ত। তাই তারা হকারমুক্ত ফুটপাত বজায় রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

তবে সিটি কর্পোরেশন জানিয়েছে, ফুটপাত দখল করে কোনো ধরনের ব্যবসা করতে দেওয়া হবে না। ফুটপাত খালি রেখেই হকারদের পুনর্বাসনের পরিকল্পনা নিয়ে কাজ চলছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জে আবারও হকারদের বি'ক্ষোভ

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ