বি পি নিউজ ২৪

বন্দর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আকাশ আহম্মেদ বাছিরের অব্যাহতি প্রত্যাহার, সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী নারায়ণগঞ্জ মহানগরের অধীন বন্দর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আকাশ আহম্মেদ বাছিরের ওপর আরোপিত সাংগঠনিক পদের অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (২ মে) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। ফলে এখন থেকে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ থাকছে না বলে জানা গেছে।

এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় বন্দর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আকাশ আহম্মেদ বাছির অব্যাহতি প্রত্যাহারের সিদ্ধান্তে সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের এমপি অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আলহাজ্ব আবুল কাউছার আশা এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ০৩ মে ২০২৬

বন্দর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আকাশ আহম্মেদ বাছিরের অব্যাহতি প্রত্যাহার, সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী নারায়ণগঞ্জ মহানগরের অধীন বন্দর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আকাশ আহম্মেদ বাছিরের ওপর আরোপিত সাংগঠনিক পদের অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (২ মে) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। ফলে এখন থেকে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ থাকছে না বলে জানা গেছে।

এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় বন্দর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আকাশ আহম্মেদ বাছির অব্যাহতি প্রত্যাহারের সিদ্ধান্তে সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের এমপি অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আলহাজ্ব আবুল কাউছার আশা এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ