বি পি নিউজ ২৪

হেডলাইন :ফতুল্লা ইউনিয়নের চেয়ারম্যান হতে চায় সফল উদ্যোক্তা, কনটেন্ট ক্রিয়েটর ও শিক্ষক পারভেজ মোল্লা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন করে আলোচনায় উঠে এসেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী পারভেজ মোল্লা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পরিচিতি, কাজ ও ভিশন তুলে ধরার পর থেকেই তাকে নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ফতুল্লা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পারভেজ মোল্লা একজন শিক্ষিত তরুণ, যিনি মাস্টার্স সম্পন্ন করার পাশাপাশি শিক্ষকতা ও উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শিক্ষা ও সমাজ উন্নয়নকে কেন্দ্র করে তার পরিকল্পনা ইতোমধ্যেই স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেছে।

পারভেজ মোল্লা জানান, শিক্ষক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের সঠিক দিকনির্দেশনা দিতে কাজ করে আসছেন। পাশাপাশি তিনি সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়ে নিয়মিত মানবিক সহায়তা প্রদান করছেন।

তিনি আরও বলেন, একটি মাদকমুক্ত, চাঁদাবাজিমুক্ত ও সুশৃঙ্খল সমাজ গঠনে তিনি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। সমাজে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রমেও সম্পৃক্ত রয়েছেন তিনি।

করোনা মহামারির সময় পারভেজ মোল্লা নিজ উদ্যোগে এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য সহায়তা ও অন্যান্য সহযোগিতা প্রদান করেন, যা স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছিল।

একজন উদ্যোক্তা হিসেবেও তিনি তরুণদের আত্মনির্ভরশীল করে তুলতে কাজ করছেন। নতুন উদ্যোক্তা তৈরিতে উৎসাহ প্রদান, আয়ের নতুন সুযোগ সম্পর্কে ধারণা দেওয়া এবং কর্মসংস্থানমুখী চিন্তাভাবনা গড়ে তুলতে তিনি ভূমিকা রাখছেন বলে জানান।

এছাড়াও কনটেন্ট ক্রিয়েশনের মাধ্যমে সামাজিক, শিক্ষামূলক ও নৈতিক বিষয় নিয়ে নিয়মিত কাজ করছেন পারভেজ মোল্লা। তার তৈরি কনটেন্টের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক পরিবর্তন আনাই তার লক্ষ্য।

ফতুল্লাবাসী মনে করছেন, নতুন প্রজন্মের শিক্ষিত ও সচেতন নেতৃত্ব হিসেবে পারভেজ মোল্লা ফতুল্লা ইউনিয়নের রাজনীতি ও সমাজ সেবায় ভিন্ন মাত্রা যোগ করতে পারেন। তার ঘোষিত ভিশন শিক্ষাবান্ধব সমাজ, স্বচ্ছ নেতৃত্ব এবং মাদক ও চাঁদাবাজিমুক্ত ফতুল্লা গড়া ইতোমধ্যেই অনেকের কাছে আশাব্যঞ্জক হিসেবে বিবেচিত হচ্ছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ০৪ মে ২০২৬

হেডলাইন :ফতুল্লা ইউনিয়নের চেয়ারম্যান হতে চায় সফল উদ্যোক্তা, কনটেন্ট ক্রিয়েটর ও শিক্ষক পারভেজ মোল্লা

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ