স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। পরিকল্পনা অনুযায়ী আগামী সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করে চলতি বছরের শেষ নাগাদ প্রথম ধাপের ভোট সম্পন্ন করতে চায় কমিশন। তবে প্রয়োজন হলে তফসিল ঘোষণার সময় অক্টোবর পর্যন্ত পিছিয়ে যেতে পারে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন।
রাষ্ট্রপতির সঙ্গে প্রায় ৪০ মিনিটের বৈঠকে নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান সিইসি। স্থানীয় সরকার নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য করতে রাষ্ট্রপতির সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। জবাবে কমিশনকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি।
স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণের ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানান সিইসি। এর মধ্যে রয়েছে সামনে অনুষ্ঠিতব্য বার্ষিক পরীক্ষা, দুর্গাপূজা, আগামী বছরের শুরুতে রমজান এবং পরবর্তী সময়ে এসএসসি পরীক্ষা।
এদিকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনটি নির্বাচন কমিশন শূন্য ঘোষণা করার পর সেখানে উপনির্বাচন আয়োজনেও প্রস্তুত রয়েছে ইসি। ওই আসনের উপনির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শিগগিরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে কমিশন।

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন