বি পি নিউজ ২৪

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে সোনারগাঁ ওসির মতবিনিময়

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে সোনারগাঁ ওসির মতবিনিময়

সোনারগাঁয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সোনারগাঁ থানার নতুন ভবনের তৃতীয় তলার কনফারেন্স রুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ে আলোচনা হয়। এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা নিজ নিজ এলাকার অপরাধ পরিস্থিতি ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

সাংবাদিকরা বিশেষ করে বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ও কিশোর অপরাধের বিষয়টি তুলে ধরে এসব অপরাধ প্রতিরোধে পুলিশের কার্যকর ও নিয়মিত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।

সোনারগাঁ থানার ওসি মো. আব্দুল বারিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, সোনারগাঁয়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, “যেকোনো অপরাধের সুনির্দিষ্ট তথ্য পেলে তা দ্রুত পুলিশকে জানান। তথ্য যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মাদক ও অপরাধ দমনে সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে ওসি বলেন, পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা আরও বাড়াতে জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

সভায় সোনারগাঁয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে সোনারগাঁ ওসির মতবিনিময়

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

সোনারগাঁয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সোনারগাঁ থানার নতুন ভবনের তৃতীয় তলার কনফারেন্স রুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ে আলোচনা হয়। এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা নিজ নিজ এলাকার অপরাধ পরিস্থিতি ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

সাংবাদিকরা বিশেষ করে বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ও কিশোর অপরাধের বিষয়টি তুলে ধরে এসব অপরাধ প্রতিরোধে পুলিশের কার্যকর ও নিয়মিত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।

সোনারগাঁ থানার ওসি মো. আব্দুল বারিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, সোনারগাঁয়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, “যেকোনো অপরাধের সুনির্দিষ্ট তথ্য পেলে তা দ্রুত পুলিশকে জানান। তথ্য যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মাদক ও অপরাধ দমনে সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে ওসি বলেন, পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা আরও বাড়াতে জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

সভায় সোনারগাঁয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ