মাদকের বিস্তার ঠেকাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে মাদকসংক্রান্ত অপরাধে জড়িত ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রূপগঞ্জ উপজেলা প্রশাসনের নিয়মিত মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্যের ব্যবহার, সংরক্ষণ ও সেবনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের রায়ে মোঃ হোসেন মিয়াকে ৪ মাস, মোঃ বাবুকে ১ বছর, মোঃ আকিল মিয়াকে ৬ মাস, মোঃ মাসুদ রানা তামিলকে ৬ মাস, মোঃ লাদেনকে ৬ মাস এবং মোঃ মনির হোসেন মনিরকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া মোঃ শাকিল শিকদার, মোঃ আশিকুর রহমান রাকিব, মোঃ ইমন ও মোঃ আলম হোসেনকে ৪ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে হোসেন মিয়া ও লাদেন নাওড়া, কায়েতপাড়া এলাকার বাসিন্দা। বাবু ও মনির হোসেন মনির চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা। আকিল মিয়ার ঠিকানা রূপগঞ্জ, মাসুদ রানা তামিলের বাড়িয়াছনি, শাকিল শিকদারের মৈকুলি, আশিকুর রহমান রাকিব ও ইমনের রূপসী এলাকার ঠিকানা উল্লেখ করা হয়েছে। আলম হোসেনের স্থায়ী ঠিকানা জামালপুরের কুইল্লাপাড়া হলেও তিনি বর্তমানে রূপসী প্রধানবাড়ি এলাকায় বসবাস করেন।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজে ব্যাপক ক্ষতির সৃষ্টি করে। তাই মাদক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
মাদকবিরোধী এ ধরনের অভিযান রূপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন