বি পি নিউজ ২৪

নবীগঞ্জ গার্লস স্কুলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নবীগঞ্জ গার্লস স্কুলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

এসএসসি ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে প্রতিষ্ঠানের অডিটোরিয়াম কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব সাইফুদ্দিন আহমেদ আনিস। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই মজুমদার।

অনুষ্ঠানে গভর্নিং বডির সদস্য ফেরদৌস ওয়াহিদ সুমনসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। তাদের দিকনির্দেশনা, পরিশ্রম ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিক সহযোগিতার ফলে এই সাফল্য এসেছে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের এ অর্জনকে উৎসাহিত করার পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে তাদের অনুপ্রাণিত করতেই এ আয়োজন করা হয়।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব সাইফুদ্দিন আহমেদ আনিস বলেন, “সকল জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তোমরা আগামীর বাংলাদেশকে আরও সুদৃঢ় ও সুন্দরভাবে গড়ে তুলবে—এটাই আমাদের প্রত্যাশা।”

গভর্নিং বডির সদস্য ফেরদৌস ওয়াহিদ সুমন বলেন, শিক্ষার্থীদের এমন সাফল্যে তারা আনন্দিত ও গর্বিত। কৃতী শিক্ষার্থীদের অর্জন উদযাপনের এই আয়োজনে অংশ নিতে পেরে ভালো লাগছে। ভবিষ্যতেও শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনের জন্য শুভকামনা জানানো হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

নবীগঞ্জ গার্লস স্কুলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

এসএসসি ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে প্রতিষ্ঠানের অডিটোরিয়াম কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব সাইফুদ্দিন আহমেদ আনিস। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই মজুমদার।

অনুষ্ঠানে গভর্নিং বডির সদস্য ফেরদৌস ওয়াহিদ সুমনসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। তাদের দিকনির্দেশনা, পরিশ্রম ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিক সহযোগিতার ফলে এই সাফল্য এসেছে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের এ অর্জনকে উৎসাহিত করার পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে তাদের অনুপ্রাণিত করতেই এ আয়োজন করা হয়।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব সাইফুদ্দিন আহমেদ আনিস বলেন, “সকল জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তোমরা আগামীর বাংলাদেশকে আরও সুদৃঢ় ও সুন্দরভাবে গড়ে তুলবে—এটাই আমাদের প্রত্যাশা।”

গভর্নিং বডির সদস্য ফেরদৌস ওয়াহিদ সুমন বলেন, শিক্ষার্থীদের এমন সাফল্যে তারা আনন্দিত ও গর্বিত। কৃতী শিক্ষার্থীদের অর্জন উদযাপনের এই আয়োজনে অংশ নিতে পেরে ভালো লাগছে। ভবিষ্যতেও শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনের জন্য শুভকামনা জানানো হয়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ