বি পি নিউজ ২৪

ক্রোকারচরে জমি দখল করে ভরাট করার অভিযোগ সোলাইমান গংদের বিরুদ্ধে

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ক্রোকারচর উত্তর এলাকায় জমি দখলকে কেন্দ্র করে এক পরিবারকে মারধর, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোলাইমান, রাকিবুল, নাসিমা, রূপপতি বেগম, তালহা সরকার, উমায়ার সরকার ও মায়া আক্তারকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভোগদখলীয় একটি জমি নিয়ে বিরোধ চলে আসছে। ভুক্তভোগী রাসেল আহমেদের দাবি, অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তাদের জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। গত ৮ মে সকালে দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা, ভয়ভীতি প্রদর্শন ও জমিতে যেতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও অভিযুক্ত সোলাইমান গং জোরপূর্বক জমিতে নিজেদের নামে সাইনবোর্ড টানিয়ে রেখেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। একইসঙ্গে জমির সাইনবোর্ড ভাঙচুর ও বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলার অভিযোগও উঠেছে।

এ ঘটনায় আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম‍্যান বরাবর গ্রামীন আদালতে লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার না পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় (জিডি) করা হয়েছে। পাশাপাশি সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত দরখাস্ত, জেলা প্রশাসক বরাবর ও নারায়ণগঞ্জ-০৪ আসনের সংসদ সদস্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী রাসেল আহমেদ বলেন, “আমরা দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছি। এখন প্রভাব খাটিয়ে আমাদের উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে। প্রশাসনের কাছে আমরা সুষ্ঠু বিচার দাবি করছি।”

 এ ঘটনার সুষ্ঠু বিচার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী পরিবার।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ১১ মে ২০২৬

ক্রোকারচরে জমি দখল করে ভরাট করার অভিযোগ সোলাইমান গংদের বিরুদ্ধে

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ক্রোকারচর উত্তর এলাকায় জমি দখলকে কেন্দ্র করে এক পরিবারকে মারধর, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোলাইমান, রাকিবুল, নাসিমা, রূপপতি বেগম, তালহা সরকার, উমায়ার সরকার ও মায়া আক্তারকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভোগদখলীয় একটি জমি নিয়ে বিরোধ চলে আসছে। ভুক্তভোগী রাসেল আহমেদের দাবি, অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তাদের জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। গত ৮ মে সকালে দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা, ভয়ভীতি প্রদর্শন ও জমিতে যেতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও অভিযুক্ত সোলাইমান গং জোরপূর্বক জমিতে নিজেদের নামে সাইনবোর্ড টানিয়ে রেখেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। একইসঙ্গে জমির সাইনবোর্ড ভাঙচুর ও বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলার অভিযোগও উঠেছে।

এ ঘটনায় আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম‍্যান বরাবর গ্রামীন আদালতে লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার না পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় (জিডি) করা হয়েছে। পাশাপাশি সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত দরখাস্ত, জেলা প্রশাসক বরাবর ও নারায়ণগঞ্জ-০৪ আসনের সংসদ সদস্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী রাসেল আহমেদ বলেন, “আমরা দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছি। এখন প্রভাব খাটিয়ে আমাদের উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে। প্রশাসনের কাছে আমরা সুষ্ঠু বিচার দাবি করছি।”

 এ ঘটনার সুষ্ঠু বিচার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী পরিবার।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ