কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সোহেল মাহমুদের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান -এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) শহরের চাষাড়া বাগে জান্নাত মসজিদের সামনে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর জিসাসের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল মাহমুদ, নারায়ণগঞ্জ মহানগর জিসাসের সহ-সভাপতি আব্দুল কাসেম, নারায়ণগঞ্জ থানা জিসাসের সভাপতি আসাদুল হাসান নিপুন, সাধারণ সম্পাদক মাসুম রেজা, যুবদল নেতা টিটু, সিটি প্রেস ক্লাবের সভাপতি সাইফুল্লাহ টিটু, ছাত্রদল নেতা তুহিন, ছাত্রদল নেতা সাহেদ, বাগে জান্নাত মসজিদের ইমামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।
আয়োজক হিসেবে কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সোহেল মাহমুদ বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ রাষ্ট্রনায়ক। তাঁর আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং শেষ পর্যায়ে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।

রোববার, ৩১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

আপনার মতামত লিখুন