বি পি নিউজ ২৪

এড.টিপুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

এড.টিপুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলীরটেক ইউনিয়নের ৬নং ওয়ার্ড নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত মিলাদ মাহফিল অনুষ্ঠানে কোনপ্রকার বিশৃঙ্খলা ঘটেনি বলে জানিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। 

শনিবার (৩০ মে) দুপুরে ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এ অনুষ্ঠানের আয়োজন করেন।

এড. টিপু জানান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলিরটেক ইউনিয়ন বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানটি ডিক্রীরচর ঘাটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। যখন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম, নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত হয় তখন সেখানে কোন অনুষ্ঠানের আয়োজন ছিলোনা। বরং সেই অনুষ্ঠানটি ইউনিয়নের ৬নং ওয়ার্ডে আয়োজন করা হয়। কারন অত্র ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে রেষারেষি থাকায় তারা স্থান পরিবর্তন করে। যা আমাদের জানানো হয় নি। পরবর্তীতে অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে সাধারণ সম্পাদককে এ বিষয়ে জিজ্ঞেস করার সময় আমার হাতের আংটি তার গালে লেগে যায়। আর এ ঘটনাকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ৩১ মে ২০২৬

এড.টিপুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলীরটেক ইউনিয়নের ৬নং ওয়ার্ড নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত মিলাদ মাহফিল অনুষ্ঠানে কোনপ্রকার বিশৃঙ্খলা ঘটেনি বলে জানিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। 

শনিবার (৩০ মে) দুপুরে ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এ অনুষ্ঠানের আয়োজন করেন।

এড. টিপু জানান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলিরটেক ইউনিয়ন বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানটি ডিক্রীরচর ঘাটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। যখন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম, নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত হয় তখন সেখানে কোন অনুষ্ঠানের আয়োজন ছিলোনা। বরং সেই অনুষ্ঠানটি ইউনিয়নের ৬নং ওয়ার্ডে আয়োজন করা হয়। কারন অত্র ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে রেষারেষি থাকায় তারা স্থান পরিবর্তন করে। যা আমাদের জানানো হয় নি। পরবর্তীতে অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে সাধারণ সম্পাদককে এ বিষয়ে জিজ্ঞেস করার সময় আমার হাতের আংটি তার গালে লেগে যায়। আর এ ঘটনাকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ