বি পি নিউজ ২৪

বিএনপিই গণতন্ত্রের ধারক : মামুন মাহমুদ

প্রকাশ : ০১ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিএনপিই গণতন্ত্রের ধারক : মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের শাহাদাতবার্ষিকী গত ৪৫ বছর ধরে জনগণ গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করে আসছে। কারণ জনগণ জানে, তার প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গণতন্ত্রের চর্চা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে।

সোমবার (১ জুন) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত দোয়া মাহফিল, খাবার বিতরণ, বৃক্ষরোপণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, জিয়াউর রহমান দেশের মানুষের জন্য গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার যে আদর্শ রেখে গেছেন, সেই আদর্শকে ধারণ করেই পরবর্তীতে বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনা করেছেন। একই ধারাবাহিকতায় বিএনপির নেতৃত্ব দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যাতে শহীদ জিয়ার আদর্শ ক্ষুণ্ন হয়। দেশের জন্য শহীদ জিয়া জীবন উৎসর্গ করেছেন, বেগম খালেদা জিয়া অসংখ্য ত্যাগ স্বীকার করেছেন। দেশের প্রয়োজন হলে বিএনপির নেতাকর্মীরাও সেই ত্যাগের পথ অনুসরণ করবেন।

তিনি আরও বলেন, শহীদ জিয়ার আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর দেখানো পথে চলেই গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নিতে হবে।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ এবং পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ০১ জুন ২০২৬

বিএনপিই গণতন্ত্রের ধারক : মামুন মাহমুদ

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ