বি পি নিউজ ২৪

ভিন্নধর্মী আয়োজনে জিয়ার শাহাদাত বার্ষিকী পালন করলো নাঃগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবী বিতরন ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল। পাশাপাশি শহীদ জিয়ার জীবনীর উপর আলোচনা সভা ও তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

১ লা জুন সোমবার ঢাকা নারায়ণগঞ্জ লিংকরোড সংলগ্ন নতুন কোর্ট এলাকায় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রদলনেতা নাজমুল হাসান বাবুর সার্বিক তত্ত্বাবধানে এসবের আয়োজন করা হয়।

আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ এবং প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব উপস্থিত ছিলেন। এছাড়াও বক্তব্য পর্বে অতিথি হিসেবে অংশ নেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভুইয়া, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ ইসলাম ভুইয়া। আলোচনা পর্বের সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবকের সদস্য সচিব সালাউদ্দিন সালু এবং সন্চালনায় ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সি যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম। 

অনুষ্ঠানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশপ্রেম, স্বাধীনতা যুদ্ধের অবদান এবং বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন।

আলোচনা পর্ব শেষে দোয়া অনুষ্ঠিত হয়, পরে কয়েকশো মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে পাঞ্জাবী বিতরন করা হয় এবং বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ০১ জুন ২০২৬

ভিন্নধর্মী আয়োজনে জিয়ার শাহাদাত বার্ষিকী পালন করলো নাঃগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবী বিতরন ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল। পাশাপাশি শহীদ জিয়ার জীবনীর উপর আলোচনা সভা ও তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

১ লা জুন সোমবার ঢাকা নারায়ণগঞ্জ লিংকরোড সংলগ্ন নতুন কোর্ট এলাকায় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রদলনেতা নাজমুল হাসান বাবুর সার্বিক তত্ত্বাবধানে এসবের আয়োজন করা হয়।

আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ এবং প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব উপস্থিত ছিলেন। এছাড়াও বক্তব্য পর্বে অতিথি হিসেবে অংশ নেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভুইয়া, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ ইসলাম ভুইয়া। আলোচনা পর্বের সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবকের সদস্য সচিব সালাউদ্দিন সালু এবং সন্চালনায় ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সি যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম। 

অনুষ্ঠানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশপ্রেম, স্বাধীনতা যুদ্ধের অবদান এবং বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন।

আলোচনা পর্ব শেষে দোয়া অনুষ্ঠিত হয়, পরে কয়েকশো মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে পাঞ্জাবী বিতরন করা হয় এবং বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ