নারায়ণগঞ্জের অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন (সিআরবিসি)-এর প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।
সোমবার (১ জুন) নগর ভবনে প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে নগর উন্নয়নের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আলোচনা হয়। এর মধ্যে শীতলক্ষ্যা নদীর ওপর প্রস্তাবিত হাজীগঞ্জ-নবীগঞ্জ সেতু নির্মাণ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন (ওয়েস্ট-টু-এনার্জি) প্রকল্প এবং আধুনিক পানি পরিশোধন প্ল্যান্ট স্থাপনের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।
বৈঠক শেষে সিআরবিসির প্রতিনিধিদল নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় গিয়ে সম্ভাব্য সেতু নির্মাণস্থল পরিদর্শন করেন। পাশাপাশি শীতলক্ষ্যা নদীর ওপর প্রস্তাবিত নবীগঞ্জ সেতুর নির্ধারিত স্থানও ঘুরে দেখেন তারা।
পরিদর্শন শেষে প্রতিনিধিদলের সদস্যরা নবীগঞ্জ সেতুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও পানি পরিশোধন সুবিধা সম্প্রসারণের মাধ্যমে পরিচ্ছন্ন, টেকসই ও নাগরিকবান্ধব নারায়ণগঞ্জ গড়ে তুলতে সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহের কথাও জানান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৬ সালের ৮ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় এ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। দীর্ঘদিন ধরে আলোচিত প্রকল্পটি বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জ শহর ও বন্দর এলাকার মধ্যে যোগাযোগব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটবে। পাশাপাশি শিল্প, বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. আজগর হোসেন, নির্বাহী প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ ইসমাইল চৌধুরী এবং নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম।

সোমবার, ০১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন