বি পি নিউজ ২৪

কাশিপুর হাটের শত শেয়ারের লভ্যাংশ আত্মসাতের পাঁয়তারা, ক্ষুব্ধ অংশীদাররা

কাশিপুর কোরবানির পশুর হাটের শত শেয়ারের লভ্যাংশ আত্মসাতের পরিকল্পনা করছেন হাটের ইজারাদার ও কাশিপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নূরুল ইসলাম লাভলু। এমন অভিযোগে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ শেয়ারহোল্ডারদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

​স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, কাশিপুর কোরবানির পশুর হাট পরিচালনার জন্য মোট ১০০টি শেয়ার বরাদ্দ দেওয়া হয়েছিল। প্রতিটি শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীদের কাছ থেকে ১ লক্ষ টাকা করে মূলধন নেওয়া হয়। হাটের ইজারা ও আনুষঙ্গিক কার্যক্রমের জন্য সংগৃহীত এই পুরো টাকা গচ্ছিত ছিল মূল ইজারাদার নূরুল ইসলাম লাভলুর কাছে।

​সংশ্লিষ্ট সূত্র আরও নিশ্চিত করেছে, সদ্য সমাপ্ত কোরবানির ঈদে পশুর হাট থেকে সব মিলিয়ে প্রায় দেড় কোটি টাকা আয় হয়। হাটের শুরু থেকে প্রতিদিনের বিক্রির লভ্যাংশ ও হাসিলের টাকা প্রতিদিন নিয়ম করে ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইজারাদার নূরুল ইসলাম লাভলুর কাছে জমা দেওয়া হতো। তিনি নিজে সেই টাকা বুঝে পেয়ে খাতায় স্বাক্ষর (দস্তখত) করে রাখতেন।

​শেয়ারহোল্ডারদের অভিযোগ:

"ঈদ শেষ হওয়ার পর এখন লভ্যাংশ ও মূল টাকা বুঝিয়ে দেওয়ার সময় আসতেই লাভলু তালবাহানা শুরু করেছেন। টাকা চাইতে গেলে তিনি অসুস্থতার দোহাই দিয়ে সময় পার করছেন। কখনো বলছেন হিসাবে গরমিল আছে, আবার কখনো দাবি করছেন তিনি এত টাকা পাননি। অথচ প্রতিদিনের হিসাবের খাতায় তার স্বাক্ষর রয়েছে।"

​বিনিয়োগকারী একাধিক শেয়ারহোল্ডার ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা অনেক কষ্টার্জিত টাকা এই হাটে বিনিয়োগ করেছি। আমাদের টাকা নিয়ে যদি কোনো ছলচাতুরি করা হয়, তবে এর পরিণাম হবে ভয়াবহ—যা লাভলু সাহেব চিন্তাও করতে পারবেন না। এখন পর্যন্ত আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি। কিন্তু আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেলে আইনি ও সামাজিক কোনো পদক্ষেপ নিতেই আমরা দ্বিধাবোধ করব না।"

​টাকা ভাগাভাগি ও হিসাবের অমিল নিয়ে গত কয়েকদিনে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে বলে স্থানীয়রা জানান। যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

​এ বিষয়ে অভিযোগের সত্যতা যাচাই করতে ইজারাদার ও বিএনপি নেতা নূরুল ইসলাম লাভলুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ৩১ মে ২০২৬

কাশিপুর হাটের শত শেয়ারের লভ্যাংশ আত্মসাতের পাঁয়তারা, ক্ষুব্ধ অংশীদাররা

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ