বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে তালা ভেঙ্গে মালামাল চুরি

নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব র্কায্যালয়ের তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি হয়েছে। ঈদের ছুটিকে কেন্দ্র করে শহরের ডাকবাংলা ভবনের উত্তর দিকে ইসদাইর সড়কের পাশে ২য় তলায় অবস্থিত অস্থায়ী র্কায্যালয়ে এ ঘটনা ঘটে। এদিকে, খবর পেয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাহাবুব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতী চল‌ছে।

নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব এর অফিস সহকারি শিবু দা জানান, ঈদের ছুটি থাকায় র্কায্যালয়ে আসা হয়নি। সে সুযোগকে কাজে লাগিয়ে চোরচক্রের সদস্যরা কোনো একসময় ভবনটির মূল লোহার গেট ও র্কায্যালয়ের দরজায় থাকা তালা ভেঙ্গে প্রবেশ ক‌রে‌ছিল। রবিবার সকালে র্কায্যালয়ে প্রবেশ করতে গেলে সবকিছু খোলা এবং তালাগুলো মেঝেতে পড়ে থাকতে দেখতে পাই। এসময় টেবিলের ড্রয়ার খোলা এবং অফিসে থাকা সব মালামাল ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখি। এরপর সঙ্গে সঙ্গে সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু সাহেব এবং সাধারণ সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন সাহেবকে অবগত করি। কিছুক্ষণ পর ক্লাবের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান কাউসার সহ সাধারণ সম্পাদক, সভাপতি সাহেবেরা র্কায্যালয়ে উপস্থিত হন। উনারা এসে দেখতে পায়, অফিসে থাকা ২টি লেপটপ, ২টি ক্যামেরা, ১টি মাইক্রোফোন ও স্পিকার বক্স নেই। দরজার সাম‌নে ভাঙ্গা তালা, পা‌শেই রড, অন‌্য চা‌বি প‌ড়ে থাক‌তে দেখা যায়। পরব‌র্তিতে ‌নি‌শ্চিত হওয়া যায় এখা‌নে চু‌রি সংগ‌ঠিত হ‌য়ে‌ছে। 

এদি‌কে, এ ঘটনা দেখতে পেয়ে সিটি প্রেসক্লাব কর্মকর্তারা পুলিশকে খবর দিলে ফতুল্লা থানার ওসি মাহবুব সহ এস আই মনিরুল ইসলাম ক্লাবটি পরিদর্শন করেছেন। তারা ধারণা করেন ঈদ ছুটি থাকায় নিরবতার সুযোগে চুরি সংগঠিত হয়েছে। তবে যারা করেছে তারা যেহেতু লোহার রড, বটি, ইত্যাদি সাধারণ যন্ত্রপাতি দিয়ে তালা ভেঙ্গে ছোট মালামালগুলো নিয়ে গেছে। তাহলে তারা এ স্থানে নজরদারী রেখেছিল, আশেপাশে থেকেইে এসে দ্রুত চুরি করে পালিয়ে গেছে।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাহাবুব জানান, খবর পেয়ে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব র্কায্যালয়টি পরিদর্শন করেছি। প্রতিনিয়ত আমাদের পুলিশ এই এলাকার আশেপাশে টহল দেয়। যেকারণে তারা অন্যান্য বড় মালামাল নিয়ে যেতে পারেনি। আমাদের পুলিশ তদন্ত করছে। এছাড়াও শহরের চোর, ছিনতাইকারী, মাদক কারবারিসহ অপরাধীদের ধরতে আমাদের পুলিশ কাজ করছে। আশা করি আমরা এই চোর চক্রকেও দ্রুত গ্রেপ্তার করতে পারবো।

প্রসঙ্গত, এ স্থান‌টি‌ নির্জন ও অন্ধকারাচ্ছন্ন থাক‌তো বিধায় পু‌র্বে মাদক কারবারী‌রা অপরা‌ধের আস্তানা বা‌নি‌য়ে ফে‌লে‌ছিল। ত‌বে সি‌টি প্রেসক্লাব কার্য‌্যালয়‌টি হওয়ায় পর স্থান‌টি আলো‌কিত হ‌য়ে‌ছে। সাংবা‌দিক‌দের আসা যাওয়ার কার‌নে এখন অপরাধী‌দের কা‌জে বাধা সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। কিন্ত‌ু এখনও চাষাঢ়া রেল স্টেশ‌নের আশেপা‌শে মাদক কারবার‌িরা ঘাপ‌টি মে‌রে বি‌ভিন্ন চুরি ছিনতাইয়ের মত নানা অপকর্ম প‌রিচালনা কর‌ছে ব‌লে জানি‌য়ে‌ছে স্থানীয়রা। তাছাড়া জনবহুল চাষাঢ়া রেল স্টেশ‌নের অবস্থানসহ চাঁনমারী, ইসদাইর, চাষাড়া, ক‌লেজ‌রোড এলাকাগুলোর সং‌যোগ পথ হওয়ায় জনসাধার‌নের জন‌্য স্থান‌টি গুরুত্বপূর্ণ হ‌য়ে উঠে‌ছে। তাই জনগ‌নের জান-মাল রক্ষায় এবং এস্থান থে‌কে অপরাধী‌দের নি‌শ্চিহ্ন কর‌তে দ্রুত পু‌লি‌শের ক‌ঠোর হস্ত‌ক্ষেপ কামনা কর‌ছে সর্বসাধারণ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ০৩ জুন ২০২৬

নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে তালা ভেঙ্গে মালামাল চুরি

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ